কৃষিপণ্যে উৎসে কর অব্যাহতি চায় বাপাশিগগিরই ভ্যাট ও আয়কর রিফান্ড পাবেন ব্যবসায়ীরাস্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিট হবে ৬০০ প্রতিষ্ঠানের৬০ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য বাছাই হবেবছরজুড়ে রিটার্ন জমা দেওয়া যাবে, প্রথম প্রান্তিকে দিলে প্রণোদনা
No icon

বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে পণ্য রপ্তানি কমেছে ৫.৮৯ শতাংশ

ডলার–সংকটের এই সময়ে দেশের প্রকৃত পণ্য রপ্তানি কমেছে। বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে ৪০ দশমিক ৮১ বিলিয়ন বা ৪ হাজার ৮১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরের এই রপ্তানি আয় তার আগের বছরের তুলনায় ৫ দশমিক ৮৯ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার পণ্য রপ্তানির প্রকৃত এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরে ৪৩ দশমিক ৩৬ বিলিয়ন বা ৪ হাজার ৩৩৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। যদিও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আগে বলেছিল, এই অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৫৫ দশমিক ৫৬ বিলিয়ন বা ৫ হাজার ৫৫৬ কোটি ডলার। অর্থাৎ গত ২০২২-২৩ অর্থবছরে প্রকৃত পণ্য রপ্তানি ইপিবির হিসাবের তুলনায় ১ হাজার ২২০ কোটি ডলার কম হয়েছে।