লাভে-লোকসানে ১ শতাংশ কর আরোপ বাতিলের আহ্বান ঢাকা ট্যাক্সেস বারেরসব কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠনের নির্দেশজুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকারআগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরেরভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
No icon

ইউরোপীয় ইউনিয়নের ছয় দেশে ওষুধ রপ্তানির অনুমোদন পেল রেনাটা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের ছয়টি দেশে তাদের লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট রপ্তানি ও বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এই তথ্য নিশ্চিত করেছে। তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার আওতায় আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও মালটা-এই ছয়টি দেশে পণ্যটির অনুমোদন দেওয়া হয়েছে।