ই-রিটার্ন দাখিল করেছেন ৩৩ লাখ ৮৮ হাজার করদাতাইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর পণ্যে ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পেরডিজিটালাইজেশন না হওয়ায় এনবিআরে ঝামেলা: মো. আবদুর রহমান খানএলপিজির ভ্যাট কমানোর সুপারিশ জ্বালানি মন্ত্রণালয়েরঅনলাইনে ভ্যাট রিফান্ড চালু, তাৎক্ষণিক পেলো তিন কোম্পানি
No icon

রাজস্ব আহরণে করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে: মো. আবদুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, রাজস্ব আহরণ হচ্ছে মধু আহরণের মতো। সে কারণে করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে। তাকে সোনার ডিম পারা হাঁসের মতো মেরে ফেললে তো হবে না। হয়রানি বা জুলুম করা যাবে না।

বুধবার (১০ ডিসেম্বর) এনবিআরের প্রধান কার্যালয়ে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।