করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরেরকানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
No icon

ডলারের বিপরীতে রুপির দরপতন এযাবৎকালের সর্বনিম্ন

আবারও ভারতের মুদ্রা রুপির দরপতন হয়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দর এযাবৎকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। ফলে গতকাল ডলারের দর ৮৪ দশমিক ৭৪ রুপিতে নেমে যায়। গতকাল রুপির দর কমেছে চার পয়সা।

আজ বুধবার ডলারের দর ৮৪ দশমিক ৭০ রুপিতে স্থিতিশীল। গত সোমবারও ডলারের দর ছিল ৮৪ দশমিক ৭০ রুপি। সম্প্রতি ভারতের জিডিপির তথ্য প্রকাশের পর গতকাল রুপির দরপতন হয় শূন্য দশমিক ২৫ শতাংশ, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।