ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্রআইএমএফের নতুন পরামর্শ : আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বরঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমসহঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্পকর-জিডিপি অনুপাত বাড়ানোর কৌশল আইএমএফকে জানালো এনবিআর
No icon

অনলাইনে সবার আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে: এনবিআর

আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।রাজধানীর একটি হোটেলে রোববার (১৩ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।আবদুর রহমান খান বলেন, অতীতে অটোমেশন কার্যক্রম থমকে ছিল। কিন্তু এখন এর কোনো বিকল্প নেই। এনবিআর অটোমেশন বাস্তবায়নে কাজ করছে। ব্যবসায়ীরাও মনে করছেন, অটোমেশন অপরিহার্য।তিনি আরও বলেন, গত কয়েক মাসে আমরা অটোমেশনকে অগ্রাধিকার দিয়েছি। যেমন: অনেক ক্ষেত্রে অনলাইনে আয় দাখিল বাধ্যতামূলক করেছি। আগামী অর্থবছর থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। কাগজে রিটার্ন আর গ্রহণ করা হবে না। এখন করপোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে দাখিল করা যায় না। কিন্তু আগামী বছর থেকে প্রতিষ্ঠানগুলোকে অনলাইনেই রিটার্ন জমা দিতে হবে। আমরা এই সেবাগুলো মোবাইল অ্যাপে যুক্ত করার কাজও করছি, যোগ করেন তিনি।এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করপোরেট কর হার কমানো হবে না।তিনি বলেন, গত ৫০ বছরে জাতীয় ঋণের বোঝা বেড়েছে। সেই ঋণ পরিশোধ করতে হবে। কাজেই কর্পোরেট খাত বা অন্যান্য ক্ষেত্রে কর কমানোর কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, আমরা সব খাতের জন্য বৈষম্যহীন করব্যবস্থা চাই।ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে এই আলোচনায় অংশ নেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।