ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংকসরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত থাকছে কর্পোরেট কর জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড়ের ঘোষণা করের ক্ষেত্রে আসছে ৮ পরিবর্তন
No icon

এনবিআর ভবন অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

টানা চতুর্থ দিনের মতো কলমবিরতি ও অবস্থান কর্মসূচি করছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা–কর্মচারীরা। দুপুর ১২টা থেকে এই কর্মসূচি শুরু হয়। তবে দুপুর থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। কাউকে বের হতে কিংবা ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী ব্যক্তিরা।

এই পরিস্থিতিতে এনবিআরের কর্মকর্তা–কর্মচারীদের একাংশ বাইরে এবং আরেক অংশ ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছে। আজ বৃহস্পতিবার এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। কিন্তু কর্মকর্তারা এই আহ্বানে সাড়া না দিয়ে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই সঙ্গে ২৮ জুন সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।