ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্রআইএমএফের নতুন পরামর্শ : আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বরঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমসহঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্পকর-জিডিপি অনুপাত বাড়ানোর কৌশল আইএমএফকে জানালো এনবিআর
No icon

এনবিআরে ২ দিনে ৪১ অতিরিক্ত কর কমিশনারসহ ১৭৪ কর্মকর্তা বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪১ অতিরিক্ত কর কমিশনার ও ১৩১ জন সহকারী কর কমিশনারসহ ১৭৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।১৮ ও ১৯ আগস্ট ইস্যু করা পৃথক আদেশে একযোগে তাদের দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়।মঙ্গলবার (১৯ আগষ্ট) পৃথক দুই আদেশে ৪১ জন অতিরিক্ত কর কমিশনার ও ১ জন দ্বিতীয় সচিবকে বদলি করা হয়।সোমবার (১৮ আগষ্ট) পৃথক আদেশে ১৩১ জন সহকারী কর কমিশনার ও একজন সদস্যকে বদলি করা হয়েছে।এনবিআর সংস্কার আন্দোলনের জেরে গত জুন থেকেই বিভিন্ন ধাপে অনেক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া সদস্যসহ ৩০ এর বেশি কর্মকর্তা-কর্মচারীকেকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর।এর আগে, গত সোমবার ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। মঙ্গলবার এনবিআর এর ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী তলব করে দুদক।