বিদেশি ঋণের সুদের ওপর কমছে উৎস করকরমুক্ত আয়সীমা বাড়ল, ৫ বছরের রোডম্যাপবিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবকর প্রদানে উৎসাহিত করতে ৬৭ সেরা করদাতাকে পুরস্কার দেবে সরকার আমদানি নিরুৎসাহিত করার জন্য তামাকপণ্যে ৩৫০% আমদানি শুল্ক আরোপ
No icon

ঘুষ নেওয়ার অভিযোগে সহকারী কর কমিশনার মিতু বরখাস্ত

সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর নথি সরবরাহের বিপরীতে ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) এনবিআরের সচিব মো. আবদুর রহমান খানের সই করাএক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে  জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, কর অঞ্চল-৫, ঢাকা-এ কর্মরত সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু  বিপুল অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতা সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে (আয়কর আইনজীবী) গুরুত্বপূর্ণ আয়কর নথিপত্র সরবরাহ করেন। এসব নথির মধ্যে পূর্ববর্তী কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল ও ট্রাইব্যুনাল আদেশসহ বিভিন্ন গোপন নথি অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-১২ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা পাবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।