ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্রআইএমএফের নতুন পরামর্শ : আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বরঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমসহঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্পকর-জিডিপি অনুপাত বাড়ানোর কৌশল আইএমএফকে জানালো এনবিআর
No icon

৩১ জানুয়ারির মধ্যে রিটার্ন দাখিলের অনুরোধ এনবিআরের

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্দিষ্ট কিছু বিভাগ ব্যতীত সকল করদাতার জন্য এবার ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর এই তথ্য নিশ্চিত করে করদাতাদের দ্রুত রিটার্ন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশী, মৃত করদাতার আইনি প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকরা ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে অনলাইন ই-রিটার্ন (www.etaxnbr.gov.bd) কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে করদাতাদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে।