ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্রআইএমএফের নতুন পরামর্শ : আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বরঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমসহঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্পকর-জিডিপি অনুপাত বাড়ানোর কৌশল আইএমএফকে জানালো এনবিআর
No icon

সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫ শতাংশ: এনবিআর

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, ৫ শতাংশ কাটতে হবে—এমন আদেশ দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিষয়টি স্পষ্ট করে আজ মঙ্গলবার এনবিআর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে।

ওই চিঠিতে আরও বলা হয়েছে, আগের মতো পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার ওপর কোনো উৎসে কর কাটা হবে না।

গত জানুয়ারি মাস থেকে সঞ্চয়পত্রের গ্রাহকেরা অভিযোগ করে আসছেন, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের ওপর মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কাটা হচ্ছে। এ নিয়ে সঞ্চয়পত্রের গ্রাহকদের মধ্যে একধরনের ক্ষোভ দেখা গেছে। এই প্রতিবেদকের কাছেও একাধিক গ্রাহক এ অভিযোগ করেছেন।