অনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়ালরফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দিতে ঋণ সুবিধা দেয়ার নির্দেশনাশুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বেতন গ্রেড তিন ধাপ অবনমিত করে সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার
No icon

অনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়াল

চলতি ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া করদাতার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। এ ছাড়া প্রায় ৫০ লাখ করদাতা অনলাইন বা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন নিয়েছেন।বুধবার এই মাইলফলক অতিক্রম করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, ৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন, এমন পুরুষ করদাতার সংখ্যা ২৯ হাজার ৮০ ও নারী করদাতার সংখ্যা ৫ হাজার ১১৭। সব মিলিয়ে ৪০ লাখ টাকার বেশি আয় করেছেন ৩৪ হাজার ১৯৭ জন করদাতা।এ ছাড়া ৫ লাখ টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন, এমন পুরুষ করদাতার সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ ও নারী করদাতার সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৮৩৭। ১০ লাখ টাকার বেশি, কিন্তু ২০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন, এমন পুরুষ করদাতার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ ও নারী করদাতার সংখ্যা ৪৭ হাজার ৫৩২। ২০ লাখ টাকার বেশি, কিন্তু ৪০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন, এমন পুরুষ করদাতার সংখ্যা ৫৪ হাজার ২১২ ও নারী করদাতার সংখ্যা ১১ হাজার ৪৫৫।

এ ছাড়া সম্পদের পরিমাণ সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ করদাতা ও ১১ হাজার ৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন।এনবিআর আরও বলছে, দাখিল করা ই-রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ ও ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা। করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন, এমন পুরুষ করদাতার সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ ও নারী করদাতার সংখ্যা ৭ লাখ ৬৫ হাজার ১৯৭। এর মানে ২২ লাখের বেশি করদাতা রিটার্ন জমা দিলেও কোনো কর দেননি।এক বিশেষ আদেশের মাধ্যমে গেল বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সব ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।গত বছরের ৪ আগস্ট এনবিআরের ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন করা হয়। এনবিআর বলছে, প্রবাসীসহ সব শ্রেণির করদাতার এই ব্যাপক আগ্রহ দেশের কর ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে বড় ভূমিকা রাখছে। ব্যক্তি-শ্রেণির সব করদাতাকে আগামী ৩১ মার্চের মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।