বিদেশি ঋণের সুদের ওপর কমছে উৎস করকরমুক্ত আয়সীমা বাড়ল, ৫ বছরের রোডম্যাপবিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবকর প্রদানে উৎসাহিত করতে ৬৭ সেরা করদাতাকে পুরস্কার দেবে সরকার আমদানি নিরুৎসাহিত করার জন্য তামাকপণ্যে ৩৫০% আমদানি শুল্ক আরোপ
No icon

কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও সভায় দেশের ব্যবসায়িক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে রিহ্যাব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং করদাতাদের প্রতি সহনশীল আচরণ বজায় রাখা হলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরো উন্নত হবে। একই সঙ্গে তিনি কর প্রশাসনের আধুনিকায়ন ও হয়রানিমুক্ত সেবা প্রদানের আহ্বান জানান।

তিনি এনবিআর এ রিহ্যাব এর পক্ষ থেকে দেওয়া প্রস্তাবনা অনুযায়ী নিবন্ধন ব্যয় কমানোর কথা বলেন।  সঠিক ও ন্যায়সঙ্গত কর ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা দেশের রাজস্ব ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, কর নীতি সহজীকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আহরণ আরো গতিশীল হবে।