স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিট হবে ৬০০ প্রতিষ্ঠানের৬০ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য বাছাই হবেবছরজুড়ে রিটার্ন জমা দেওয়া যাবে, প্রথম প্রান্তিকে দিলে প্রণোদনাআয়কর রিটার্ন জমার শেষ দিন আজকর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্য়দিবস সোমবার (২৬ জানুয়ারি) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সূত্রমতে, সোমবার এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ০৯ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ কমেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ০৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ওয়েলডিং, ডমিনেজ স্টিল, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, ফিনিক্স ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, প্যাসিফিক ডেনিমস্‌ লিমিটেড এবং নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড।