দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০২ আগস্ট থেকে ০৬ আগস্ট) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১৮ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ২৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট।
সাপ্তাহিক লেনদেনের এই শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইডস, ডমিনেজ স্টিল, আইপিডিসি, সায়হাম টেক্সটাইল, ফারইস্ট নিটিং, এসিআই ফরমুলেশন, এবং বেক্সিমকো লিমিটেড।

