রাজস্ব সম্মেলন মঙ্গলবার, কর বাড়ানোর কৌশল ও করণীয় জানাবে এনবিআরলাভে-লোকসানে ১ শতাংশ কর আরোপ বাতিলের আহ্বান ঢাকা ট্যাক্সেস বারেরসব কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠনের নির্দেশজুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকারআগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরের
No icon

আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

ফোনের মেমোরি দ্রুত পূর্ণ হয়ে যাওয়ার অন্যতম কারণ হয়ে উঠেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যানেল। এসব চ্যানেলের শেয়ার করা ছবি, ভিডিও ও ভয়েস নোট নিয়মিত জমতে জমতে ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে উল্লেখযোগ্য পরিমাণ জায়গা দখল করে নেয়।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ডিজিটালট্রেন্ডস–এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন স্টোরেজ ক্লিনআপ টুলের মাধ্যমে চ্যানেলের ছবি, ভিডিও কিংবা ভয়েস নোট আলাদা করে খুঁজে বের করার প্রয়োজন হবে না। কয়েকটি ক্লিকেই ডিভাইসের মূল্যবান স্টোরেজ খালি করা যাবে।

বিটা সংস্করণে শুরু হয়েছে ফিচারটির পরীক্ষা

কয়েক মাস ধরে পরীক্ষামূলক কার্যক্রম চালানোর পর সম্প্রতি অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা সংস্করণে নির্বাচিত কিছু ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হয়েছে। ধাপে ধাপে আরও বেশি পরীক্ষামূলক ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে দেওয়া হবে।

আলাদা ফাইল খোঁজার ঝামেলা কমবে

আগেও হোয়াটসঅ্যাপের স্টোরেজ সেটিং থেকে চ্যানেলের বিভিন্ন মিডিয়া ফাইল দেখা ও মুছে ফেলার সুযোগ ছিল। তবে সেই প্রক্রিয়া ছিল সময়সাপেক্ষ ও কিছুটা বিরক্তিকর, কারণ প্রতিটি ফাইল আলাদাভাবে নির্বাচন করতে হতো।

নতুন ক্লিনআপ টুলে ব্যবহারকারীদের সুবিধার জন্য দুটি আলাদা উপায়ে মিডিয়া ফাইল মুছে ফেলার ব্যবস্থা রাখা হয়েছে।

চ্যানেল থেকেই সহজে ক্লিনআপ

প্রথম পদ্ধতিতে সংশ্লিষ্ট চ্যানেলের ইনফরমেশন পেজে গিয়ে দেখা যাবে, ওই চ্যানেলটি ফোনে কতটুকু জায়গা দখল করে আছে। পাশাপাশি ছবি, ভিডিও, স্টিকার বা ভয়েস নোট—কোন ধরনের ফাইল বেশি জায়গা নিচ্ছে, তা ক্যাটেগরি অনুযায়ী আলাদা করে দেখা ও প্রয়োজনমতো মুছে ফেলা যাবে।

নতুন আপডেটের সবচেয়ে বড় সুবিধা হলো, ক্লিনআপের সময় ব্যবহারকারীর স্টার করা বার্তা বা গুরুত্বপূর্ণ ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। ফলে প্রয়োজনীয় তথ্য নিরাপদ রেখেই অপ্রয়োজনীয় মিডিয়া সহজে সরিয়ে ফেলা সম্ভব হবে।