রাজস্ব সম্মেলন মঙ্গলবার, কর বাড়ানোর কৌশল ও করণীয় জানাবে এনবিআরলাভে-লোকসানে ১ শতাংশ কর আরোপ বাতিলের আহ্বান ঢাকা ট্যাক্সেস বারেরসব কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠনের নির্দেশজুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকারআগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরের
No icon

পোশাক কারখানার লাইসেন্স নবায়ন প্রক্রিয়া আরও সহজ চায় বিজিএমইএ


বাংলাদেশে ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ প্রণয়নের সময় একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন কর কাঠামো তৈরির প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তব প্রয়োগে আইনটির বহু ধারা, সংজ্ঞা এবং প্রশাসনিক ব্যাখ্যা এমন এক জটিলতা তৈরি করেছে, যা ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি করেছে এবং কর ব্যবস্থাকে অনেক ক্ষেত্রেই অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ফলে বর্তমানে বাংলাদেশের সামনে মূল প্রশ্নটি হলো- আমরা কি আন্তর্জাতিক মানের একটি ভ্যাট কাঠামো তৈরি করতে পারছি, নাকি স্থানীয় বাস্তবতা সেটিকে বারবার সীমাবদ্ধ করে দিচ্ছে?
এই প্রেক্ষাপটে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চ ও ভ্যাট বিশেষজ্ঞদের পক্ষ থেকে প্রস্তাবিত ২০২৬-২৭ বাজেট সুপারিশসমূহ বিশেষ গুরুত্ব বহন করে। কারণ এই প্রস্তাবনাগুলো কেবল করহার পরিবর্তনের আলোচনা নয়; বরং ভ্যাট ব্যবস্থার মৌলিক কাঠামোগত সংস্কারের প্রশ্ন উত্থাপন করেছে।