কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত রাজস্ব সম্মেলন মঙ্গলবার, কর বাড়ানোর কৌশল ও করণীয় জানাবে এনবিআর
No icon

১৩০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মার্কিন ডলারের দর স্থিতিশীল রাখার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামে আরও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ১২১.৭৫ পয়সা দরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১২৯.৫০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে চলতি বছর জুলাই থেকে এপর্যন্ত নিলামে ১.৮৮ বিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।

চলতি মাসের ১৫ তারিখে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১২১.৭৫ দরে ৩৫৩ মিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এক সপ্তাহ ব্যবধানে একই দরে নিলামের মাধ্যমে ডলার কেনা হলো। কেন্দ্রীয় ব্যাংকের একজন জেষ্ঠ কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক ১২১.৭৫ টাকা দরে ডলার কিনেছে, অর্থাৎ এটাই হচ্ছে ব্যাংকগুলোর জন্য ডলারের রেফারেন্স রেট।