কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্তআয়কর রিটার্ন জমার সময় শেষের পথে, হাতে মাত্র ৭ দিনআয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিনঅনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়ালরফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দিতে ঋণ সুবিধা দেয়ার নির্দেশনা
No icon

২০২৪–২৫ অর্থবছরে প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা

গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ১০ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। আর লক্ষ্যমাত্রার তুলনায় এ সময়ে রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৫৮ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত জুলাই–ডিসেম্বরে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আয় হয়েছিল ১ লাখ ৬৫ হাজার ৬৩০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রাজস্ব আয় কমেছে প্রায় ১০ হাজার কোটি টাকা বা ৬ শতাংশ। রাজস্ব কর্মকর্তারা বলছেন, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা–বাণিজ্য বাধাগ্রস্ত হয়। যার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে।