লাভে-লোকসানে ১ শতাংশ কর আরোপ বাতিলের আহ্বান ঢাকা ট্যাক্সেস বারেরসব কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠনের নির্দেশজুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকারআগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরেরভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
No icon

১০ দিনেই প্রায় ১ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

ই-রিটার্ন চালুর প্রথম ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ চলতি বছরের গত ৪ আগস্ট ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুভ উদ্বোধন করেন। ই-রিটার্ন চালুর পর থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রথম ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।