ভ্যাট ও অগ্রিম আয়করে অতি নির্ভরতা বাড়াচ্ছে মূল্যস্ফীতিমোটরসাইকেল চালকদের ওপর করারোপ উচিত নয় : ডা. শফিকুর রহমানব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর আরোপের পরিকল্পনা করছে সরকারএনবিআরের করজাল বিস্তারে নজর
No icon

করের টাকার ব্যবহার বিষয়ে জনগণকে জানাতে হবে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

করের টাকার সঠিক ব্যবহার এবং এ বিষয়ে জনগণকে জানানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রশিদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (১৬ মে) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‌‘রেভিনিউ মোবিলাইজেশন, ইস্যু অ্যান্ড অপশন’, শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, করের টাকা সঠিভাবে ব্যয় না হলে নাগরিকরা কর দিতে উৎসাহ পাবেন না। সংস্কার আমাদের অবশ্যই করতে হবে; এবং সেটি বাংলাদেশের মতো করে করতে হবে।  অনুষ্ঠানে নাগরিকের দেওয়া কর কোথায় খরচ হবে আগামী বছর থেকে করদাতাকে জানানো হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।