কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়লতামাক কর সংস্কারে ৮৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবেকৃষিপণ্যে উৎসে কর অব্যাহতি চায় বাপাশিগগিরই ভ্যাট ও আয়কর রিফান্ড পাবেন ব্যবসায়ীরাস্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিট হবে ৬০০ প্রতিষ্ঠানের
No icon

আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক চ্যানেলের মধ্যে দামের ব্যবধান কমেছে

একটি মানি এক্সচেঞ্জের প্রধান টিবিএসকে বলেন, গত দুই সপ্তাহে ডলারের দাম বৃদ্ধি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক চ্যানেলের মধ্যে দামের ব্যবধানকে সংকুচিত করেছে, ফলে রেমিট্যান্স বেড়েছে। 'এখন বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠালে সরকার ঘোষিত ২.৫% প্রণোদনাসহ ১২৫-১২৫.৫০ টাকা পাওয়া যাচ্ছে। অবৈধ হুন্ডি চ্যানেলে ডলার পাঠালে ১২৬-১২৭ টাকা পর্যন্ত মিলছে,' তিনি বলেন।

অর্থাৎ দুটি চ্যানেলের মধ্যে দামের পার্থক্য, যা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির একটি উল্লেখযোগ্য কারণ ছিল, এখন মাত্র ১-২ টাকা। তিনি বলেন, ২০২২ ও ২০২৩ সালে এ পার্থক্য অনেক বেশি ছিল, অনেকসময় সেটি ৭-৮ টাকা হয়ে গিয়েছিল।