করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরেরকানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৮ কোটি ৩১ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দুই কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো-লাভেলো আইসক্রীম ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আজ এই দুই কোম্পানির মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৪৩ লাখ টাকারও বেশি। জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের। এদিন কোম্পানিটির ২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।