এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত রাজস্ব সম্মেলন মঙ্গলবার, কর বাড়ানোর কৌশল ও করণীয় জানাবে এনবিআরলাভে-লোকসানে ১ শতাংশ কর আরোপ বাতিলের আহ্বান ঢাকা ট্যাক্সেস বারেরসব কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠনের নির্দেশজুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
No icon

দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে। 

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এম.এল. ডাইং, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, নুরানী ডাইং, আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আমরা টেকনোলজিস, অ্যাপেক্স স্পিনিং এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।