কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত রাজস্ব সম্মেলন মঙ্গলবার, কর বাড়ানোর কৌশল ও করণীয় জানাবে এনবিআর
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ২৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের ১৮ কোটি ৯২ লাখ টাকার। ১৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এম.এল ডাইং ।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, রানার অটো, ডমিনেজ স্টিল বিল্ডিং, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।