স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিট হবে ৬০০ প্রতিষ্ঠানের৬০ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য বাছাই হবেবছরজুড়ে রিটার্ন জমা দেওয়া যাবে, প্রথম প্রান্তিকে দিলে প্রণোদনাআয়কর রিটার্ন জমার শেষ দিন আজকর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সুত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। যার ফলে আজ ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫২ শতাংশ। আর ৯ দশমিক ৫০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স।