করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরেরকানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দরপতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৯ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের দর কমেছে ৩ দশমিক ৬৯ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এস. আলম কোল্ড, ইন্দো বাংলা ফার্মা, গোল্ডেন হাভেস্ট, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেড।