করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরেরকানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৬২ শতাংশ। আর ৬ দশমিক ৮৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড ।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে— বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, অ্যাপোলো ইস্পাত কম্পোজিট লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আরএসআরএম স্টিল লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।