স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিট হবে ৬০০ প্রতিষ্ঠানের৬০ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য বাছাই হবেবছরজুড়ে রিটার্ন জমা দেওয়া যাবে, প্রথম প্রান্তিকে দিলে প্রণোদনাআয়কর রিটার্ন জমার শেষ দিন আজকর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিটির মোট ৩৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটিকে শীর্ষ অবস্থানে নিয়ে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি, যার শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ২৯ লাখ টাকার। এছাড়া ২৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

এছাড়া শীর্ষ দশ লেনদেনকারী কোম্পানির তালিকায় আরও রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন – ২৪ কোটি ৭৩ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড – ১৭ কোটি ৫৮ লাখ টাকা, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি – ১৭ কোটি ৩০ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি ওভেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড – ১৫ কোটি ৭৪ লাখ টাকা, উত্তরা ব্যাংক লিমিটেড – ১৫ কোটি ৫৭ লাখ টাকা, যমুনা ব্যাংক লিমিটেড – ১৪ কোটি ৮৯ লাখ টাকা এবং ব্যাংক এশিয়া পিএলসি – ১৪ কোটি ৮৩ লাখ টাকা।