করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরেরকানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স

মঙ্গলবার (২৬ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।

সূত্রমতে, এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৭ শতাংশ কমেছে।

আজ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং, বিআইএফসি, তাল্লু স্পিনিং, জিএসপি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।