করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরেরকানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

সোমবার (০১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স। সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ১৪ শতাংশ কমেছে। আর ২০ পয়সা বা ৬ দশমিক ০৬ শতাংশ শেয়ার দর কমে তৃতীয় স্থানে রয়েছে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো হামি ইন্ডাস্ট্রিজ, রিজেন্ট টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং তাল্লু স্পিনিং মিলস।