করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরেরকানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স

সূত্র মতে, এদিন হামিদ ফেব্রিক্স পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। ফলে কোম্পানিটি দরপতনের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ কমেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিক্স পিএলসি।

আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক লিমিটেডের শেয়ার দর কমেছে ৩০ পয়সা বা ৯ দশমিক ৩৭ শতাংশ। এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— বারাকা পাওয়ার লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিপিএস ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ পিএলসি, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড।