করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরেরকানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৬৫ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৫ শতাংশ কমেছে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মিথুন নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৪ শতাংশ কমেছে। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং, এটলাস্ট বাংলাদেশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।