করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরেরকানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে ফ্যামিলিটেক্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্স লিমিটেডের।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৯ দশমিক ৫৯ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পাওয়ার গ্রিড, ম্যাকসুন স্পিনিং, বে লিজিং, বিএসআরএম স্টিল, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।