কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত রাজস্ব সম্মেলন মঙ্গলবার, কর বাড়ানোর কৌশল ও করণীয় জানাবে এনবিআর
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ২ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। 

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল। দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। আর তালিকার ৩য় স্থানে থাকা একমি পেস্টিসাইডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সায়হাম কটন, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, কুইন সাউথ, দেশ গার্মেন্টস ও মিথুন স্পিনিং।