করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরেরকানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
No icon

সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০২ আগস্ট থেকে ০৬ আগস্ট) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২৯ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৮৩ শতাংশ। তালিকায় তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৬১ শতাংশ।

সাপ্তাহিক দর পতনের এই শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, আর্গন ডেনিমস, এসবিএসি ব্যাংক, টেকনো ড্রাগস, জিকিউ বলপেন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ও ফাইন ফুডস।