করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরেরকানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
No icon

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০২ আগস্ট থেকে ০৬ আগস্ট) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ।

‎‎ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে। ‎সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩১ দশমিক ৫৪ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তুংহাই নিটিংয়ের শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। 

তালিকায় তৃতীয় স্থানে জিবিবি পাওয়ারের শেয়ার দর বেড়েছে ২৭ দশমিক ৬৬ শতাংশ।

সাপ্তাহিক দর বৃদ্ধির এই শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং, ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স ও আইসিবি সোনালী ব্যাংক ওয়ান।