করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরেরকানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর দশমিক ১টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ কমেছে। 

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এম.এল ডাইং  এর শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৪ শতাংশ কমেছে।

আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তুং হাই নিটিং এন্ড ডাইং , আমরা টেকনোলজিস ,ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ, শমরিতা হসপিটাল, রিজেন্ট টেক্সটাইল মিলস, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স এবং ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেডের দর কমেছে।