বাজেটে বাড়তি শুল্ক-করে স্টিল উৎপাদনে প্রতিটনে ব্যয় বাড়বে ১২ হাজার টাকারাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: অর্থ উপদেষ্টাইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের আয়কর রিটার্নের প্রমাণপত্র দেখাতে হবে৮০ ডলারের নিচে নামল তেলের দামইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক
No icon

অনলাইনে ভ্যাট দেওয়ার পর হার্ডকপি দাখিলদাখিল করতে হবে না

সবাইকে মূল্য সংযোজন কর (মূসক) রিটার্ন এবং সহগ ঘোষণা অনলাইনে জমা দেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৫ নভেম্বর) এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ড অবহিত হয়েছে যে, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার হার্ডকপি চান, যা আইনসংগত নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না।